ওজন মাপা সহজ
- আমাদের কখন একটা গরুর ওজন নির্নয় করতে হয়?
- খামার ব্যবস্থাপনায় প্রতিটি গরুকে তার ওজন আনুপাতিক হারে খাবার দিতে হয়। যেমন,একটি গাভি যদি পনর লিটার দুধ দেয় তবে তাকে কতটুকু খাবার পরিবেশন করতে হবে তাই প্রথমে গাভিটার ওজন দেখতে হবে।
- আবার ফেটেনিং এর গরুকে তার খাদ্য দেওয়া হতে শুরু করে বাজারজাত করা পযর্ন্ত ওজন দেখা অত্যাবশ্যক।
- পাশাপাশি যেকোনো রোগের চিকিৎসার পৃর্বে গরুর ওজন নেয়া বাঞ্চনীয়।
সাধারণত গরুর ওজন দুটি পদ্ধতিতে নেয়া যায়।
- স্কেলিং পদ্ধতি এবং
- ফিতা পদ্ধতি
তবে স্কেলিং পদ্ধতিতে ওজন নেয়া একটু ব্যয়বহুল হওয়াই যখনতখন গরুর ওজন নিতে ফিতা পদ্ধতি অনুসরণ করা হয়।
- ওজনের সূত্র
গরুর ওজন = দৈর্ঘ্য (")× (বুকের বেড়)²(")÷৬৬0 কেজি
পশুর দৈর্ঘ্য= পশুর লেজের উপরের পিন পয়েন্ট থেকে অথবা পাছার উঁচু হাড় হতে সোল্ডার পয়েন্ট বা গলার মাঝ বরাবর পযর্ন্ত।
বুকের বেড়= সামনের ২পায়ের ঠিক পিছনের দিক বরাবর।
পশুর ওজন রেকর্ড এর মাধ্যমে ঐ পশুর দৈনিক মাংস বৃদ্ধির পরিমাণ দাঁড়াল= প্রকল্পের গরু বিক্রর করার সময় ওজন -- প্রকল্প শুরুর সময় পশ্তর ওজন ÷ সময়ের ব্যবধান(দিন)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন